সংস্থার একটি নির্বাহী কমিটি থাকিবে এবং উহা নিন্মবর্ণিত সদস্য-সমন্বয় গঠিত হইবে যথা: -
(ক) পরিষদের চেয়ারম্যান, যিনি উহার চেয়ারম্যানও হইবেন ;
(খ) পরিষদের ভাইস-চেয়ারম্যান ;
(গ) পরিচালনা পরিষদের সদস্যগণের মধ্য হইতে বিধিদ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত চারজন সদস্য ;
(ঘ) সরকার কর্তৃক মনোনীত চারজন বিশিষ্ট মহিলা ;
(ঙ) মহিলা বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয় বা বিভাগের একজন প্রতিনিধি ;
(চ) সংস্থার নির্বাহী পরিচালক, যিনি উহার সচিবও হইবেন ।